মাইক্রোওয়ার্কারসে কীভাবে এ্যাকউন্ট খুলবেন?

মাইক্রোওয়ার্কারস হলো অনলাইন একটি মার্কেটপ্লেস, যেখানে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করা যায়। এখানে উদাহরণ হিসেবে আমি আমাকেই উপস্থাপন করব।কারণ মাইক্রোওয়ার্কারস আমার প্রথম মার্কেটপ্লেস যেখানে আমি প্রথম কাজ শুরু করি। আমার কাজের প্রেরণা ছিল আমার এক বন্ধু, তাকে নিয়ে পরে কোন একদিন লিখব।সে আমাকে বলত আগে গুগোল সার্চ করা শিখ আর ছোট ছোট কাজ করতে থাক। আর ছোট ছোট কাজের প্লেস হিসেবে উদাহরণ দেয় মাইক্রোওয়ার্কারস এর। যেই বলা সেই কাজ বাসায় এসেই খুলে ফেললাম microworkers account । যদি পোস্টটি পড়ে আপনার আগ্রহ হয় আপনি এখান থেকে খুলে নিতে পারেন আপনার microworkers account. মাইক্রোওয়ার্কারস এ্যাকউন্ট তৈরীর পর প্রোফাইল আপডেট করলাম। প্রথম প্রথম তো কিছুই বুঝতাম না। ঐ সময়ে আমার এ্যাকউন্টে যে কাজগুলো আসত বেশির ভাগই বুকমার্ক এর কাজ। গুগোলে সার্চ করতাম যে কীভাবে মাইক্রোওয়ার্কারস েএর বুকমার্ক এর কাজ করতে হয়? কিছুটা কিছুটা ইনফো পেতাম।তবে প্রথম প্রথম বেশির ভাগই ফেইল করতাম। চেষ্টা থেমে থাকেনি। আর একটা কথা অনলাইনে কাজ করতে গেলে প্রথম যেটি থাকা লাগবে সেটি ধৈর্য্য।বলে রাখি প্রায় ২ বছর কাজ করার পর আমি আমার সফলতা পাই।শুধু মাইক্রোওয়ার্কারস নয়, অন্যান ক্ষেত্রে , অন্য কোন আর্টিকেলে বলব সেই সব কথা। যারা অনলাইনে ইনকাম শুরু করতে চান তারা মাইক্রোওয়ার্কারসে টেস্ট করতে পারেন নিজের দক্ষতা ৫০% হলেও বাড়বে আশা করি। চলুন দেখে নিই মাইক্রোওয়ার্কারসে এ্যাকাইন্ট খোলার বিস্তারিত
প্রতমে আপনি এখানে যান

উপরের ফর্মে দেওয়া প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করুন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন তাহলে আমি কমেন্টে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।আর আপনাদের সুবিধার জন্য আমি একটা ভিডিও দিচ্ছি। প্রয়োজনে ভিডিওটি দেখে মাইক্রোওয়ার্কারসে েএ্যাকাউন্টটি ভালোভাবে তৈরী করুন। পরবর্তী পোস্টে আমি দেখাবো যে কীভাবে মাইক্রোওয়ার্কারসে কাজ করতে হয়।ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। যদি পোস্টটি পড়ে আপনার কোন সাজেশন থাকে তবে কমেন্ট করবেন শুধরে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ

Comments